রেস্ট্রিকশন এনজাইম (Restriction Enzyme): এই এনজাইম ডিএনএ (DNA) অণুর নির্দিষ্ট অংশকে কাটতে পারে। জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে এর কাটার ক্ষমতার জন্য একে 'আণবিক কাঁচি' (Molecular Scissors) বলা হয়।
লাইগেজ এনজাইম (Ligase Enzyme): এটি ডিএনএ খণ্ডগুলোকে জোড়া লাগাতে সাহায্য করে, তাই একে 'আণবিক আঠা' বলা হয়।
প্লাজমিড (Plasmid): এটি ব্যাকটেরিয়ার কোষে থাকা অতিরিক্ত বৃত্তাকার ডিএনএ, যা জিন স্থানান্তরের বাহক হিসেবে কাজ করে।
প্রাইমেজ (Primase): এটি ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ প্রক্রিয়ায় প্রাইমার তৈরি করতে সাহায্য করে।