১২. মিয়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী সময়কে কী বলে?
ব্যাখ্যা (Explanation):
মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মিয়োসিস-১ এবং মিয়োসিস-২ এর মধ্যবর্তী বিরতিকালীন সময়কে ইন্টারকাইনেসিস বা ইন্টারফেজ-২ বলা হয়। এই সময়ে সাইটোপ্লাজমের প্রয়োজনীয় উপাদান বৃদ্ধি পেলেও ডিএনএ (DNA) এর কোনো প্রতিলিপিকরণ ঘটে না।