কোষ বিভাজনের তল অনুসারে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়। এর মধ্যে প্লেট ভাজক টিস্যু (Plate Meristem) অন্যতম।
প্লেট ভাজক টিস্যু: যে ভাজক টিস্যুর কোষগুলো মাত্র দুটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলো প্লেটের মতো দেখায় এবং অঙ্গটি আয়তনে বা ক্ষেত্রফলে বৃদ্ধি পায়। পাতা এবং বর্ধিষ্ণু বহিস্ত্বক এর আদর্শ উদাহরণ।