জীববিজ্ঞানে ATP (Adenosine Triphosphate)-কে জৈবমুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন (Biological Coin) বলা হয়। কারণ এটি কোষে শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুযায়ী শক্তি সরবরাহ করে। কোষের মাইটোকন্ড্রিয়াতে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে এই ATP উৎপন্ন হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের ‘শক্তিঘর’ বা ‘পাওয়ার হাউস’ বলা হয়।