রিও ভাইরাস (Reovirus): এই ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল বা জিনোম হলো দ্বিসূত্রক RNA (dsRNA)। সাধারণত অধিকাংশ RNA ভাইরাস একসূত্রক হয়, কিন্তু রিওভাইরাসিডি (Reoviridae) পরিবারের ভাইরাসগুলো (যেমন- রিও ভাইরাস, রোটা ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস) দ্বিসূত্রক RNA বহন করে।