মেসোফিল (Mesophyll): পাতার উপরিভাগ এবং নিম্নভাগের ত্বক (এপিডার্মিস)-এর মাঝে অবস্থিত গ্রাউন্ড টিস্যু বা ভিত্তি কলাকে মেসোফিল বলে। এটি সাধারণত ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে প্রধান ভূমিকা পালন করে।