ব্যাখ্যা (Explanation):
সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি নিয়ন্ত্রন করার জন্য দুই ধরণের প্রভাবক কাজ করে:
১. বাহ্যিক প্রভাবক: যেগুলো উদ্ভিদ পরিবেশ থেকে পায়। যেমন: আলো, কার্বন ডাই-অক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন ও খনিজ পদার্থ।
২. অভ্যন্তরীণ প্রভাবক: যেগুলো উদ্ভিদের নিজস্ব বা দেহের ভেতরের অংশ। যেমন: ক্লোরোফিল, পাতার বয়স ও সংখ্যা, শর্করার পরিমাণ, এনজাইম এবং পটাশিয়াম।