১. পরাগরেণু: জবা ফুলের পরাগরেণু আকারে বড় এবং এর গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটার মতো অংশ থাকে, যাকে কন্টকিত (Spiny) বলা হয়। এটি মালভেসি (Malvaceae) গোত্রের একটি প্রধান বৈশিষ্ট্য। ২. প্রতিসাম্য: জবা ফুল বহুপ্রতিসম (Actinomorphic), এক প্রতিসম নয়। ৩. গর্ভাশয়: জবা ফুলের গর্ভাশয় অধিগর্ভ (Superior ovary), এটি গর্ভকটি নয়। ৪. অমরাবিন্যাস: জবার অমরাবিন্যাস অক্ষীয় (Axile), মূলীয় নয়।