সর্বমুখ (Versatile) পরাগধানী: যখন পুংদণ্ড পরাগধানীর যোজনীর ঠিক মাঝখানে এমনভাবে যুক্ত থাকে যাতে পরাগধানীটি বাতাসের দোলায় সহজেই চারদিকে দুলতে পারে, তাকে সর্বমুখ পরাগধানী বলে।
এটি মূলত বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য। ধান, গম, ঘাস জাতীয় উদ্ভিদে এই ধরনের পরাগধানী দেখা যায়।